বঙ্গবন্ধুর বাংলায় দুর্নীতিবাজদের ঠাই হবে না

০৫ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান বলেছেন, পৃথিবীর নির্যাতিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত মানুষকে মুক্তি ও স্বাধীনতা এনে দিয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালির জাতির মহামানব হিসেবে এসেছিলেন বঙ্গবন্ধু। তিনি এসে আমাদের উপহার দিয়েছেন স্বাধীন-সার্বভৌম একটি দেশ, একটি জাতি। বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলায় রূপান্তরের স্বপ্ন দেখেছিলেন। তাই তিনি পাকিস্তানের কারাগার থেকে দেশে ফিরেই দ্রুত যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন শুরু করেন। এবং সফলভাবে অর্থনৈতিক ও অন্যান্য খাতের গভীরে প্রোথিত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করেন। জাতির পিতা আমাদের মাথা উচুঁ করে বাচঁতে শিখিয়েছে। তিনি সর্বদা দুর্নীতিবাজদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন,কোনও দুর্নীতিবাজদের কে তিনি প্রশ্রয় দিতেন না।

বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিউজ স্টুডিও উদ্বোধন শেষে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, আমি বঙ্গবন্ধুর কারণেই মন্ত্রী হয়েছি। দেশের জন্য আমার অনেক দায়িত্ব। আমার পিতাও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে কাজ করার জন্য এসেছি। এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাংলাদেশ। বঙ্গবন্ধুর মতো হোন, বঙ্গবন্ধু কন্যার মতো হোন। তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় সোনার মানুষ দরকার, বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে আমাদের সোনার মানুষ হতেই হবে।

প্রতিমন্ত্রী বলেন, এদেশে খুনের ইতিহাস যারা তৈরী করেছে তাদের বিচার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বেই হয়েছে। কিন্তু বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর এদেশে ইনডেমিনিটি জারি করা সেই খুনি জিয়াউর রহমান ও মুশতাকদের বিচার এখনও পর্যন্ত হয়নি। খুনি জিয়া পরিবারের মরণোত্তর ও যারা এখনও বেঁচে আছে তারেক জিয়াসহ তাদের বিচার বাংলার মাটিতে হতেই হবে। এদের বিচার বাস্তবায়ন করতে আমার মতো শত শত বঙ্গবন্ধুর সৈনিক প্রস্তুত।

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াছমিন, চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইসমাইল হোসেন খান, বিটিভির অনুষ্ঠান পরিচালক জগদীশ এষ, মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক ডাক্তার বিদ্যুৎ বড়ুয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।

তথ্যপ্রতিমন্ত্রী/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *