বাংলাদেশিদের তুরস্কে প্রবেশে নিষেধাজ্ঞা

২৯ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): করোনা ভাইরাস মহামারির প্রকোপ বেড়ে যাওয়ায় বাংলাদেশিদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে তুরস্ক। বাংলাদেশ ছাড়াও ব্রাজিল, সাউথ আফ্রিকা, ভারত, নেপাল ও শ্রীলংকার ওপর এ নিষেধাজ্ঞা দেয়া হয়।

সোমবার এ নিষেধাজ্ঞা আরোপ করা হয় বলে জানিয়েছে তুরস্কের গণমাধ্যম আনাদোলু।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়ায় ১ জুলাই থেকে বাংলাদেশ, ব্রাজিল, সাউথ আফ্রিকা, ভারত, নেপাল ও শ্রীলংকার সাথে প্লেন যোগাযোগ বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী তুরস্ক এ ছয় দেশের নাগরিকদের জন্য স্থল, আকাশ, সাগর ও রেলপথ ব্যবহার করে দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তুরস্ক/এসকেএম

এরদোগানের দলীয় কার্যালয়ে হামলা

http://artnewsbd.com