বাংলাদেশে টিকা উৎপাদনে রাশিয়ার প্রস্তাব

২০ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): রাশিয়া বাংলাদেশে তাদের কোভিড-১৯ ভ্যাকসিন ‘স্পুটনিক’ উৎপাদনের প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ ভারত ছাড়াও অন্যান্য দেশ থেকে চাহিদা থাকা কোভিড ভ্যাকসিন চাওয়ার প্রেক্ষিতে এ প্রস্তাব দেয়া হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এক আব্দুল মোমেন এ কথা জানিয়েছেন। খবর: বাসস।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা রাশিয়ার সাথে ভ্যাকসিনের সহ-উৎপাদনে তাদের প্রস্তাবে সম্মত হয়েছি। যদিও এখনও বিষয়টি চূড়ান্ত হয়নি।

মোমেন বলেন, বিশ্বব্যাপী ভ্যাকসিনটি বিপুল চাহিদা রয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশে ভ্যাকসিনটি রপ্তানি করার মতো তাদের পর্যাপ্ত উৎপাদন সক্ষমতা নেই। তাই মস্কো বাংলাদেশে ভ্যাকসিনটি উৎপাদনের প্রস্তাব দিয়েছে।

তিনি জানান, প্রস্তব অনুযায়ী রাশিয়া প্রযুক্তিগত সহায়তা দেবে। আর বাংলাদেশী ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো এখানেই স্পুটনিক ভ্যাকসিন উৎপাদন করবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য স্থংস্থা (ডব্লিউএইচও)’র অনুমোদন না থাকায় বাংলাদেশ এর আগে চীনের ভ্যাকসিনের ব্যাপারে আগ্রহ দেখায়নি।

ভ্যাকসিন/এএমএম/কিউটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *