৮ সেপ্টেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): বাংলাদেশের করোনার টিকার সনদ যুক্তরাজ্যের স্বীকৃতি পেয়েছে। আগামী সোমবার স্থানীয় সময় ভোর ৪টা থেকে বাংলাদেশের করোনার টিকার সনদ দেশটিতে কর্যকর হবে। এর মধ্যদিয়ে যুক্তরাজ্য সরকারের টিকা তালিকায় বাংলাদেশের নাম যুক্ত হলো।
বৃহস্পতিবার যুক্তরাজ্য সরকার তাদের দেশে বিদেশিদের ভ্রমণ হালনাগাদ- বিষয়ক তথ্যে বিষয়টি জানিয়েছে। সবশেষ সিদ্ধান্তানুযায়ী, ৩৭ দেশের টিকার সনদকে যুক্তরাজ্য অনুমোদন দিয়েছে। যার মধ্যে বাংলাদেশও রয়েছে।
যুক্তরাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশি নাগরিকদের পূর্ণ ডোজ টিকা নেয়া থাকলে ১১ অক্টোবর থেকে দেশটিতে প্রবেশের পর ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে না।
তবে দেশটিতে পৌঁছানোর দুইদিন পর তাদের কোভিড-১৯ টেস্ট করাতে হবে। এছাড়া ভ্যাকসিন গ্রহণের প্রমাণ হিসেবে বাংলাদেশের সংশ্লিষ্ট কতৃপক্ষের দেয়া ভ্যাকসিন সার্টিফিকেটের প্রয়োজন হবে।
ব্রিটিশ সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুন তাসনিম। তিনি বলেন, এই সিদ্ধান্ত বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপাক্ষিক উষ্ণ সম্পর্কের প্রতিফলন আর দুই দেশের বাণিজ্য, পর্যটন এবং প্রয়োজনীয় ভ্রমণের বাধা নিরসনে হাই কমিশনের অব্যাহত চেষ্টার ফলাফল।
যুক্তরাজ্য/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply