বাস-ট্রাক সংঘর্ষে প্রাণহানি

১৪ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।

রোববার সকালে দেশটির অন্ধ্রপ্রদেশের কুরনুলের ন্যাশনাল হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। খবর: এনডিটিভি।

রাজ্যের কুরনুল জেলার ভেলদুর্তি মন্ডলের মাদারপুর গ্রামের কাছে ওই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজন বলে জানিয়েছেন চিকিৎসক।

আধার কার্ড এবং ফোন নাম্বারের ওপর ভিত্তি করে পুলিশ হতাহতদের বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে।

কুরনুলের পুলিশ কর্মকর্তা জানান, দুর্ঘটনার সময় বাসে ১৮ জন যাত্রী ছিলেন। কুরনুল থেকে ২৫ কিলোমিটার দূরে রোববার ভোর ৪টার সময় ওই দুর্ঘটনা ঘটেছে।

ওই পুলিশ কর্মকর্তা বলেন, মাদানাপাল্লি থেকে রাজস্থানের চিত্তর জেলার দিকে যাচ্ছিল ওই বাসটি। দুর্ঘটনার সময় বাসের ভেতরেই অনেকের মৃত্যু হয়েছে। মরদেহ বাস থেকে উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

দুর্ঘটনার করণ এখনও জানা যায়নি। তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। চালক ঘুমিয়ে পড়েছিলেন কীনা বা টায়ার বিস্ফোরণ অথবা নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে কীনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

সড়ক দূর্ঘটনা/এসকেএম