বাহরাইনের প্রতি পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধ

১৯ জানুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন করোনা মহামারির কারণে আটকেপড়া বাহরাইন প্রবাসী বাংলাদেশিদের দেশটিতে ফিরিয়ে নিতে অনুরোধ করেছেন। বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানিকে তিনি এই অনুরোধ করেন।

মঙ্গলবার বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনালাপে ডক্টর মোমেন এ অনুরোধ করেন।

সাধারণ ক্ষমার আওতায় ৩০ হাজার অনিয়মিত প্রবাসী বাংলাদেশির ভিসা নিয়মিত করায় বাহরাইন সরকারকে ধন্যবাদ জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বাংলাদেশি প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমার মেয়াদ বৃদ্ধির অনুরোধ করেন।

বাংলাদেশ ও বাহরাইনের মধ্যে দ্বিতীয় ফরেন অফিস কন্সাল্টেশন (এফওসি) শিগগির ঢাকায় অনুষ্ঠিত হওয়ার বিষয়ে উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী সম্মতি জানান।

ডক্টর মোমেন প্রবাসী বাংলাদেশিসহ বাহরাইনে অবস্থানরত সবার জন্য বিনামূল্যে করোনার টিকা বিতরণে সেদেশের সরকারকে ধন্যবাদ জানান। খবর: বিএসএস।

বাহরাইন প্রবাসী/কিউটি/রমু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *