বাড়ি ফিরলেন রজনীকান্ত

২৮ ডিসেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): উচ্চ রক্তচাপজনিত সমস্যা নিয়ে ২৫ ডিসেম্বর হায়দ্রাবাদের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভারতীয় সুপারস্টার রজনীকান্ত। তিনদিন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন তিনি।

রোববার হাসপাতাল ছেড়েছেন এ অভিনেতা। এমনটাই জানা গেছে ভারতীয় একাধিক গণমাধ্যম সূত্রে।

চিকিৎসকরা জানিয়েছেন, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকায় বাড়ি যাওয়ার অনুমতি দেয়া হয়েছে তাকে। তবে আরও সাতদিন পূর্ণ বিশ্রামে থাকতে হবে। দূরে থাকতে হবে ফিজিক্যাল ও মেন্টাল অ্যাক্টিভিটি থেকে।

৭০ বছর বয়সী রজনীকান্ত হাসপাতাল থেকে বাড়ি যাওয়ার পথে জড়ো হওয়া ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন। প্রিয় অভিনেতাকে সুস্থ দেখে আপাতত চিন্তা মুক্ত তার ভক্ত আনুরাগিরা।

এদিকে, রাজনীতিতে পুরোপুরি সক্রিয় হচ্ছেন এ অভিনেতা। নতুন বছরের শুরুতেই নিজের রাজনৈতিক দল গঠনের কথা রয়েছে তার। তামিলনাড়ুর আসছে বিধানসভা নির্বাচনে লড়তে চান প্রবীণ এ অভিনেতা। জয়ের ব্যাপারেও আশাবাদী তিনি।

বিনোদন/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *