২২ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): বিএনপিতে কোন দালালের স্থান হবে না। এমন হুংকার দিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বললেন, দল করতে হবে বিএনপির স্বার্থে। যারা নিজের স্বার্থে বিএনপি করতে চান তারা ঘরে বসে থাকুন।
শুক্রবার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা জাসাসের সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ নেতাদের রাজনৈতিক পুঁজি নেই। তারা খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে কটুক্তি করে। ওদের রাজনৈতিক পুঁজি থাকলে এসব বলতে হতো না।
গয়েশ্বর বলেন, ক্ষণিকের জন্য ভালো থাকতে যারা সরকারের বিভিন্ন এজেন্সির সাথে ঘোরাফেরা করেন, তারা সতর্ক হয়ে যান।
বিএনপি নেতা বলেন, আমরা এই সরকারের অধীনে নির্বাচনে যাবো না। যারা নির্বাচনে যেতে ডানে-বামে ঘোরাফেরা করবেন তাদের সাবধান হতে হবে। কোন দালালের আশ্রয়-প্রশ্রয় দেয়ার জায়গা বিএনপি নয়।
আরও পড়ুন: পদ্মাসেতু ভ্রমণ প্যাকেজ চালু
সম্মেলনের সভাপ্রধান ছিলেন উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম। সাধারণ সম্পাদক বিকাল চন্দ্র সরকারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা নিপুন রায় চৌধুরী ও জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকন।
বিএনপি/এএমএম/কিউটি
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply