৬ সেপ্টেম্বর ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): ভবিষ্যতে যেকোনো মহামারি মোকাবেলায় বিশ্ব প্রতিনিধিদের সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
সোমবার ভুটানের পারো শহরে শুরু হওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক সভা সাউথ ইস্ট এশিয়ান রিজিওনাল অর্গানাইজেশনের (এসইএআরও) পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেছেন, ভবিষ্যতে বিভিন্ন মহামারি আসতে পারে, তাই সেগুলো মোকাবেলায় বিশ্বের শক্তিধর দেশগুলোকে সমন্বিত পদক্ষেপ নিতে হবে। একইসাথে স্বাস্থ্য গবেষণায় সবাইকে আরও জোরালো ভূমিকা রাখতে হবে।
সভায় জাহিদ মালেক করোনা মোকাবেলায় বাংলাদেশের পক্ষ থেকে কী কী পদক্ষেপ নেয়া হয়েছে সেসব বিষয় তুলে ধরেন। একইসাথে কোভিড মোকাবেলায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফলপ্রসূ দিক নির্দেশনা ও সার্বিক পরামর্শের কথাও উল্লেখ করেন তিনি।
সভার কার্যক্রমের উদ্বোধন করেন ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং। পাঁচ দিনব্যাপী আঞ্চলিক সভায় সদস্য দেশগুলো উল্লেখযোগ্য সাফল্যের কৌশল অন্যদেশে কীভাবে সাফল্যের সাথে কার্যকরভাবে ব্যবহার করে সাফল্য অর্জন করা যায় সে বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
সভায় এসইএআরও ভুক্ত ১০টি দেশের স্বাস্থ্যমন্ত্রীদের মধ্যে ৮টি দেশের স্বাস্থ্যমন্ত্রী অংশগ্রহণ করেছেন।
সভায় বাংলাদেশের পক্ষে স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে ৬ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশ নিয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply