ভূমধ্যসাগর থেকে ৪২০ শরণার্থীকে উদ্ধার

২১ নভেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ইতালি): ভূমধ্যসাগর থেকে নারী ও শিশুসহ ৪২০ শরণার্থীকে উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড সদস্যরা।

শনিবার উদ্ধার করা এসব অভিবাসীদের বেশিরভাগই আফ্রিকার বলে জানা গেছে। যাদের মধ্যে ৬১ শিশু রয়েছে। খবর: আরব নিউজের।

ইতালির কোস্টগার্ড এক বিবৃতিতে জানায়, উদ্ধাকৃতদের মধ্য থেকে ৭০ জনকে সিসিলি দ্বীপে পাঠানো হয়েছে।

জানা যায়, মাছ ধরার একটি নৌকায় করে ওই অভিবাসনপ্রত্যাশীরা ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছিল। খারাপ আবহাওয়ার কারণে নৌকাটি ডুবার উপক্রম হলে ইতালির কোস্টগার্ড গিয়ে দ্রুত তাদের উদ্ধার করে।

অভিবাসনপ্রত্যাশী/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *