মহাত্মা গান্ধীর নাতনির মেয়ের সাত বছরের কারাদণ্ড

০৮ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক,ভারত): আর্থিক প্রতারণা ও জালিয়াতির দায়ে মহাত্মা গান্ধীর নাতনির মেয়েকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন দক্ষিণ আফ্রিকার একটি আদালত।

সোমবার মাহাত্মা গান্ধীর নাতনী আশীষ লতার বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন বিচারক। ৫৬ বছর বয়সী আশিস লতা মাহাত্মা গান্ধীর নাতনী এলা গান্ধীর মেয়ে। খবর: হিন্দুস্তান টাইমস।

দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল প্রসিকিউটিং অথরিটি (এনপিএ) আদালতে জানায়, ২০১৫ সালে ব্যবসায়ী এস আর মহারাজের সাথে পরিচয় হয় আশিস লতার। মহারাজ ভারত থেকে কাপড় আমদানি এবং জুতা তৈরি করে বিভিন্ন দেশে রফতানি করে থাকেন। আর এই সুযোগে ব্যবসায়ী সংক্রান্ত কথা বলে ওই অর্থ হাতিয়ে নেন তিনি।

চুক্তি অনুযায়ী, আশিস লতা প্রতিশ্রুতি না রাখার অভিযোগে মামলা করেন ওই ব্যবসায়ী। অভিযোগ প্রমাণিত হওয়ায় রায়ে তার বিরুদ্ধে ৭ বছরের কারাদণ্ড ঘোষণা করেছেন আদালত।

ভারত/এসকেএম