মা হলেন শার্লিন

০৬ নভেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): ছবি মুক্তির কারণে এক বছর বিয়ের খবর গোপন রেখেছিলেন অভিনেত্রী শার্লিন ফারজানা। তবে ছবি মুক্তির কিছুদিন আগেই বিয়ের খবর প্রকাশ হয়ে যায় তার।

মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত ‘ঊনপঞ্চাশ বাতাস’ নামের ছবিটি সম্প্রতি মুক্তি পেলে প্রশংসিত হয় তার অভিনয়।

সিনেমাটির মুক্তির দিন পরিচালক উজ্জ্বল বলেছেন, শার্লিন অসুস্থতার কারণে আমাদের সাথে থাকতে পারছেন না। এজন্য তারও মন খারাপ। তবে অসুস্থতার কারণ তখন জানাননি পরিচালক। অবশেষে অভিনেত্রী নিজেই তার অন্তরালে থাকার গল্প জানানেল।

শার্লিন জানান, মাতৃত্বকালীন বিশ্রামে থাকার কারণে সিনেমাটির প্রচারে থাকতে পারেননি। জানান, গত ১ নভেম্বর তিনি পুত্রসন্তানের মা হয়েছেন। তিনি ও নবজাতক সুস্থ আছেন।

সুন্দরী প্রতিযোগিতা দিয়ে মিডিয়ায় এলেও শুরুতে খুব বেশি আলোচিত ছিলেন না এই মডেল ও অভিনেত্রী। তবে গত কয়েক বছর ধরে কাজ করে প্রশংসিত হন তিনি। বিশেষ করে ‘ঊনপঞ্চাশ বাতাস’ ছবিটিতে অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন শার্লিন।

বিনোদন/এসকেএম/টিটি