মা হয়েছেন নুসরাত

২৬ আগস্ট ২০২১ (বিনোদন ডেস্ক): ভারতের পশ্চিম বাংলার অভিনেত্রী ও তৃণমূল দলীয় সংসদ সদস্য নুসরাত জাহান পুত্র সন্তানের মা হয়েছেন

বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে কলিকাতার পার্কস্ট্রিটের ভাগীরথী হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন নুসরাত।

জানা গেছে, মা এবং ছেলে দুজনেই সুস্থ রয়েছে। আজ সন্তান জন্ম নেয়ার সময় নুসরাতের ইচ্ছে অনুসারে তার সাথে ছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। নুসরাতের মা হওয়ার পুরো সময়েই যশ তার সঙ্গী ছিলেন।

উল্লেখ্য, ২০১৯ সালে নুসরাত ভালোবেসে বিয়ে করেছিলেন ব্যবসায়ী নিখিল জৈনকে। তবে বছর ঘোরার আগেই যশের সাথে সম্পর্কের গুঞ্জন শুরু হয়। তাই সে বিয়ে এক বছরও টেকেনি। ওই ইস্যুতে নিখিলের দায়ের করা মামলা এখন বিচারাধীন। তাই সবার ধারণা, নুসরাতের ছেলের বাবা যশ দাশগুপ্ত। যদিও যশ তা অস্বীকার করেছেন।

নুসরাত জাহান/এসকেএম/আরএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *