নিউজ ডেস্ক: মাগুরায় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বিএনপির দুইজন কর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকালে মহম্মদপুরে বাজারে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় পুলিশের গাড়ি, মোটরসাইকেল, তিনটি দোকানপাট ভাঙচুর করেন বিএনপি নেতাকর্মীরা।
মহম্মদপুর থানার ওসি বোরহান উল ইসলাম জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি সমাবেশের আয়োজন করে। মিছিল নিয়ে আসার সময় পুলিশের ওপর বিএনপি নেতাকর্মীরা হামলা চালায়।
পুলিশের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক মৈমুর মৃধা। তিনি বলেন, পুলিশের রাবার বুলেট ও টিয়ারশেলের আঘাতে বিএনপির কমপক্ষে ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
সংঘর্ষ/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD














Leave a Reply