মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ

১ এপ্রিল ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): দক্ষিণ কোরিয়ায় বিমানবাহিনীর দুটি প্রশিক্ষণ বিমানের মাঝ আকাশে সংঘর্ষ হয়েছে। এতে তিন পাইলট নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার সকাল ১০টা ৩৭ মিনিটে প্রশিক্ষণ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। খবর: রয়টার্স।

দেশটির দক্ষিণ-পূর্ব শহর সাচিওনের বিমানঘাঁটি কেটি-১ বিমানঘাঁটি থেকে প্রায় ৬ কিলোমিটার দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে। সেখানে ৩০ জনের বেশি দমকলকর্মী ও উদ্ধারকর্মী অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছেন বলে জানা গেছে।

দেশটির বিমানবাহিনীর বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, এ ঘটনায় তিনজন মারা গেছেন এবং একজন আহত হয়েছেন। এ ছাড়া দুর্ঘটনা ও এর ক্ষতির কারণ নির্ধারণের জন্য একটি দল গঠন করা হয়েছে বলেও জানায় তারা।

বিমান দুর্ঘটনা/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *