মারা গেছেন অভিনেতা দিলীপ কুমার

০৭ জুলাই ২০২১ (বিনোদন ডেস্ক): বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছেল ৯৮ বছর।

বুধবার সকালে সাড়ে সাতটায় ভারতের মুম্বাইয়ে হিন্দুজা হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। দিলীপ কুমারের চিকিৎসার তত্ত্বাবধানকারী মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালের পালমোনোলোজিস্ট ডাক্তার জলিল পার্কার তার মৃত্যুর বিষটি নিশ্চিত করেন। খবর: বিবিসির।

দীর্ঘদিন ধরেই বয়স্কজনিত অসুস্থতায় ভুগছিলেন দিলীপ কুমার। মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। গত ৩০ জুন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক দিন আগেই তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে টুইটারে জানিয়েছিলেন দিলীপ কুমারের স্ত্রী সায়রা। ছয় দশকের ক্য্যারিয়ারে ৬৩টি চলচ্ছিত্রে অভিনয় গুনী এ অভিনেতা।

১৯৪৪ সালে মুক্তি পায় দিলীপ কুমারের প্রথম ছবি ‘জোয়ার ভাটা।’ প্রথম দিকে দিলীপ কুমারের কয়েকটি ছবি ব্যবসাসফল ছিল না। ১৯৬০ সালে ভারতের ইতিহাসের অন্যতম ব্যবসাসফল সিনেমা ‘মুঘল-এ-আজম’ দিলীপ কুমারের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়।

তপন সিনহা পরিচালিত বাংলা ছবি ‘সাগিনা মাহাতো’তে দিলীপ কুমার অভিনয় করেছিলেন। কালজয়ী এ ছবিতে তার নায়িকা ছিলেন সায়রা বানু।

আটবার তিনি সেরা অভিনেতা হিসেবে ফিল্ম ফেয়ার পুরস্কার জয় করেছেন। হিন্দি সিনেমাজগতের সবচেয়ে বড় সম্মান ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারেও তাকে সম্মানিত করা হয়। ২০১৫ সালে সরকার দিলীপ কুমারকে দেশের দ্বিতীয় বড় সম্মান ‘পদ্মভূষণ’-এ সম্মানিত করে।

দিলীপ কুমার/এসকেএম