মারা গেছেন অভিনেতা দিলু

১৯ জানুয়ারি ২০২১ (বিনোদন ডেস্ক): নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন অভিনেতা মজিবুর রহমান। মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসাপাতালে মারা যানা তিনি।

হাসপাতালের ডিউটি ম্যানেজার সানাউল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাজধানীর ইউনাইটেড হাসপাতলের নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয় অভিনেতা মুজিবুর রহমান দিলুকে। ১৫ জানুয়ারি সন্ধ্যা তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন মারা যান তিনি।

সোমবার তার ছেলে অয়ন রহমান জানান, অভিনেতার ফুসফুসের ৭০ ভাগই আক্রান্ত হয়েছিল নিউমোনিয়ায়। তবে তিনি করোনা নেগেটিভ ছিলেন।

এর আগে ২০০৫ সালে বারি সিনড্রোমে আক্রান্ত হয়েছিলেন দিলু। তারপর ২০১৫ সালে তার রক্তে এক ধরনের ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়েছিল। এছাড়া কিডনিতে দুটো পাথরও দেখা দিয়েছিল। তখন চিকিৎসায় স্বাভাবিক জীবনে ফিরেছিলেন এ অভিনেতা।

সম্প্রতি তিনি ফুসফুসের অসুখে ভুগছিলেন। গত ১২ জানুয়ারি তার শরীরের অবস্থার অবনতি ঘটে। জরুরি ভিত্তিতে তাকে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ইউনাইটেড হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

শোক/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *