১৪ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাস কেড়ে নিল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুকেও। বিকেলে তিনি মারা গেছেন।
আজ বুধবার বিকেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার ভাগিনা অ্যাডভোকেট তাসলিম আহমেদ খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
১৬ মার্চ শারীরিক অবস্থার অবনতি হলে আবদুল মতিন খসরুকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার পরিস্থিতির অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়।
আবদুল মতিন খসরু আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে ১৯৯১, ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। কুমিল্লা থেকে ৬ বার নির্বাচন করে পাঁচবারই তিনি নির্বাচিত হন। শুধু ২০০১ সালে তিনি পরাজিত হন।
১৯৯৬ সালে নির্বাচনে জয়লাভ করলে ২১ বছর পর বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করে। শেখ হাসিনার কেবিনেটে তিনি আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমান সংসদে তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।
গত ১২ মার্চ তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হন।
মতিন খসরু/টিটি/আরএম















Leave a Reply