মারা গেছেন বেতারের প্রথম মহাপরিচালক

নিউজ ডেস্ক: সাংবাদিক এবং সাবেক বাংলাদেশ বেতার ও টেলিভিশনের মহাপরিচালক (ডিজি) এনামুল হক মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।

মঙ্গলবার রাত সোয়া ১০টায় রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

এনামুল হক বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম রেডিওর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও দায়িত্ব পালন করেছেন পিআইডি প্রধান হিসেবেও। লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে প্রেস মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ১৯৮৬ সালে সরকারি চাকরি থেকে অবসর নেন এনামুল হক।

শোক/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ