মারা গেছেন সাংবাদিক শাহীন রেজা নূর

১৩ ফেব্রুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক শাহীন রেজা নূর মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

তার মৃত্যুর বিষয়টি আর্ট নিউজকে নিশ্চিত করেছেন তার ছোট ভাই সাংবাদিক জাহীদ রেজা নূর।

জাহীদ রেজা নূর জানান, তার বড় ভাই শাহীন রেজা নূর দীর্ঘদিন অসুস্থ ছিলেন। কানাডার ভ্যাংকুভারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মারা যান তিনি।

শাহীন রেজা নূরের বাবা সাংবাদিক সিরাজউদ্দিন হোসেন ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ হন।

শোক/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *