মালিতে জঙ্গি হামলায় সেনাসহ নিহত ৬৫

আন্তর্জাতিক ডেস্ক: মালির উত্তর-পূবাঞ্চলে দুটি আলাদা জঙ্গি হামলায় সেনা সদস্যসহ অন্তত ৬৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

বৃহস্পতিবার জাতীয় টেলিভিশনে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির অন্তর্বর্তী সরকার।

এতে বলা হয়, একটি সামরিক ক্যাম্প এবং একটি জাহাজে জঙ্গিরা হামলা চালায়। এতে কমপক্ষে ৪৯ বেসামরিক নাগরিক এবং ১৫ সেনা নিহত হয়েছেন।

বৃষ্টিতে গাঁও শহর প্লাবিত হওয়ায় সেখানকার বাসিন্দারা একটি নৌকায় করে নিরাপদ আশ্রয়ে যাচ্ছিল। এ সময় সন্দেহভাজন বিদ্রোহীরা জাহাজটিতে হামলা চালায়।

মালির উত্তর-পূর্বে গাঁও অঞ্চলের প্রশাসনিক মহকুমা বোরেম সার্কেলের একটি সামরিকঘাঁটিতেও হামলা চালায় বন্দুকধারীরা। এ সময় সেনাদের গুলিতে অন্তত ৫০ হামলাকারী নিহত হয়।

এসব ঘটনায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে মালির অন্তর্বর্তী সরকার।

মালি/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *