১৩ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপিকা মাসুদা এম রশীদ চেীধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।

শোক বার্তায় জিএম কাদের বলেন, একজন আদর্শ শিক্ষক হিসেবে মাসুদা এম রশীদ চৌধুরী জাতি গঠনে অনন্য ভূমিকা পালন করেছেন। তিনি ছিলেন জ্ঞান পিপাষু, দেশ বিদেশে পড়াশোনা করে নিজেকে সম্বৃদ্ধ করেছেন। সমাজ সেবায় তিনি নিজেকে নিয়োজিত রেখেছেন আমৃত্যু। জাতীয় পার্টিতে মাসুদা এম রশীদ চৌধুরীর অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। জাতীয় পার্টিকে শক্তিশালী করতে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। গণমানুষের আর্থ-সামাজিক উন্নয়ণে তিনি বিশেষ ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে জাতীয় পার্টির রাজনীতিতে যে শুণ্যতা সৃষ্টি হয়েছে তা সহসাই পূরণ হবার নয়।
সোমবার ভোর রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন মাসুদা এম রশীদ চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
আজ বাদ জোহর মগবাজারে তার নিজ বাসভবনে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বাদ আছর জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে মাসুদা এম রশীদ চৌধুরীর দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল চট্টগ্রাম লালদিঘী মাঠে বাদ জোহর তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে বাদ আছর রাউজানের গহীরা গ্রামে চতুর্থ জানাজা শেষে তাকে সমাহিত করা হবে।
শোক/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply