মিয়ানমারে সামরিক বিমান বিধ্বস্ত

১০ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, মিয়ানমার): মিয়ানমারে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাসহ কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও চার জন।

বৃহস্পতিবার রাজধানী নেপিদো থেকে বিমানটি পিয়ন ওউ লোইন শহরে বৌদ্ধ মন্দিরের অনুষ্ঠানে যোগ দিতে রওনা হয়। বিমানটি মান্দালয় শহরের একটি ইস্পাত কারখানার ৩০০ মিটার দূরে এটি আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ১২জন নিহত হয়। খবর: রয়টার্স।

মিয়ানমারের সামরিক বাহিনী পরিচালিত মায়াওয়াদ্দি টিভির খবরে বলা হয়, ১৬ জন যাত্রী নিয়ে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। যাত্রীদের মধ্যে সামরিক কর্মকর্তা ছিলেন ৬জন, বাকিরা সবাই ছিলেন বৌদ্ধ পুরোহিত।

সামরিক সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, বিমানের পাইলট এবং একজন যাত্রী মৃত্যু থেকে রক্ষা পেয়েছেন।

গুরুতর আহত ওই পাইলট ও যাত্রীকে ইতোমধ্যে একটি সামারিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিয়ানমার/এসকেএম