৫ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, স্বাধীন বাংলাদেশে স্বাধীনতা বিরোধীদের নামে কোন প্রতিষ্ঠান থাকা জাতির জন্য কলঙ্কজনক। স্বাধীনতা বিরোধীদের নামে কোন প্রতিষ্ঠানের নাম থাকতে পারে না। এ ধরনের প্রতিষ্ঠানের নাম বদলে ফেলতে হবে।
মঙ্গলবার নীলফামারী সদর ও সৈয়দপুর উপজেলার নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ মর্যাদা এবং সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছেন। গত ৭ বছরে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ৩ হাজার টাকা থেকে ২০ হাজার টাকায় উন্নীত করা হয়েছে। সারাদেশে সব বধ্যভূমি সংরক্ষণ এবং সব বীর মুক্তিযোদ্ধার কবর একই ডিজাইনে করার কাজও চলছে।
মন্ত্রী জানান, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ হাজার বীরনিবাস নির্মাণ কাজ চলছে। বীর মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এজন্য ইতোমধ্যে বিভিন্ন বিশেষায়িত হাসপাতাল এবং জেলা-উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে অর্থ বরাদ্দ দেয়া হয়েছে।
নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ হাফিজুর রহমান চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর ও রাবেয়া আলীম, নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীনসহ এবং সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধারা। অনুষ্ঠানে সৈয়দপুরের বীর মুক্তিযোদ্ধারা ভার্চ্যুয়ালি সংযুক্ত হন।
মুক্তিযোদ্ধা/এসকেএম/রমু
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply