যুক্তরাজ্যে তীব্র দাবদাহ নিয়ে সতর্কতা জারি

১২ জুলাই ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): যুক্তরাজ্যজুড়ে তীব্র দাবদাহের কারণে দেশটির আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে।

স্থানীয় সময় সোমবার দেশটির আবহাওয়া দপ্তর এ সতর্কতা জারি করে। ইংল্যান্ড ও ওয়েলসে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর: বিবিসি।

আবহাওয়াবিদরা বলেছেন, আগামী সপ্তাহের বেশিরভাগ সময় দাবদাহ থাকবে। ইংল্যান্ড ও ওয়েলসের দক্ষিণ-মধ্যাঞ্চলে গরম থাকবে সবচেয়ে বেশি।

রোববার-সোমবার দেশটিতে তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। মঙ্গলবার ইংল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলে তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।

স্পেন ও পর্তুগালসহ ইউরোপের অন্য দেশগুলোর তুলনায় যুক্তরাজ্যে গরম কিছুটা কম পড়বে। স্পেন ও পর্তুগালে আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।

ব্রিটেনে এ যাবৎকালে সর্বোচ্চ ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় ২০১৯ সালের ২৫ জুলাই পূর্ব ইংল্যান্ডে।

দাবদাহ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *