
১৫ মার্চ ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): রাশিয়ার সাথে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে যাচ্ছেন ইউরোপের তিন দেশের প্রধানমন্ত্রী। এই সফরে তারা দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে সাক্ষাত করবেন।
ইউরোপীয় ইউনিয়নের নেতাদের প্রতিনিধি হিসেবে চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীরা এ সফরে যাচ্ছেন তারা। চেক প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালার বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে পেত্র ফিয়ালা লিখেছেন, ইউক্রেনের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি পুরো ইউরোপীয় ইউনিয়নের অকুণ্ঠ সমর্থন নিশ্চিত করাই এ সফরের উদ্দেশ্য। এ ছাড়া এ সফরে ইউক্রেন ও ইউক্রেনীয় নাগরিকদের জন্য ত্রাণসহায়তা তুলে দেয়া হবে।
পোলিশ প্রধানমন্ত্রীর শীর্ষ সহযোগী মিখাল বরজিক বলেন, ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে এ তিন দেশের নেতা জেলেনস্কির সাথে কথা বলবেন। এ সময় ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ইউক্রেনকে ত্রাণসহায়তা উপহার দেবেন তারা।
আরও পড়ুন: ইউক্রেনের রাজধানী কিয়েভে কারফিউ জারি
বরজিক আরও জানান, তিন দেশীয় প্রতিনিধিদলটি স্থানীয় সময় মঙ্গলবার সকাল আটটার দিকে পোলিশ-ইউক্রেনীয় সীমান্ত অতিক্রম করেছে।
এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে ৩৫ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছে। শহরটির মেয়র ভিটালি ক্লিটসকো এ ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিরতিহীন এই কারফিউ জারি করা হয়েছে।
ইউক্রেন/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply