২৭ সেপ্টেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): পুরোনো অ্যান্ডোয়েড স্মার্টফোনে গুগলের বেশ কিছু জনপ্রিয় অ্যাপ কাজ করবে না আজ থেকে। এর মধ্যে রয়েছে, ম্যাপস, জিমেইল ও ইউটিউবসহ বেশ কিছু ফিচার। স্মার্টফোন ব্যবহারকারীরা চাইলে এসব অ্যাপে লগইন করতে পারবেন না।
এক বিবৃতিতে গুগল জানিয়েছে, ব্যবহারকারীদের নিরাপদ রাখার চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে অ্যান্ড্রয়েড ২.৩.৭ বা পূর্ববর্তী সংস্করণের ডিভাইসে ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর থেকে সাইন-ইন করতে দেয়া হবে না। আপনি যদি ২৭ সেপ্টেম্বরের পর আপনার ডিভাইসে সাইন-ইন করতে চান, তবে জিমেইল, ইউটিউব ও ম্যাপসের মতো গুগলের পণ্য ব্যবহারের সময় ইউজারনেম কিংবা পাসওয়ার্ড ভুল দেখাতে পারে।
সেসব স্মার্টফোনে এ গুগলের এ সেবা বন্ধ হচ্ছে, সেগুলো হলো-সনি এক্সপেরিয়া অ্যাডভান্স, লেনোভো কে ৮০০, সনি এক্সপেরিয়া গো, ভোডাফোন স্মার্ট টু, স্যামসাং গ্যালাক্সি এস২, সনি এক্সপেরিয়া পি, এলজি স্পেকট্রাম এবং সনি এক্সপেরিয়া এস।
এছাড়া এলজি প্রাডা ৩ দশমিক ০, এইচটিসি ভেলোসিটি, এইচটিসি ইভো ফোরজি, মটোরোলা ফায়ার এবং মটোরোলা এক্সটি৫৩২ স্মার্টফোনেও এ সমস্যা দেখা দেবে।
স্মার্টফোনের এ সমস্যা এড়াতে অন্তত অ্যান্ড্রয়েড ৩.০ সংস্করণে হালনাগাদের পরামর্শ দিয়েছে গুগল। তবে তা অবশ্যই পরবর্তী সংস্করণ হালনাগাদ করতে হবে।
গুগল অ্যাপ/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply