রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে

নিউজ ডেস্ক: বাঙালির আত্মপরিচয় জাগিয়ে তুলেছিলেন বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর। বাঙালি যতবার সভ্যতার সংকটে পড়েছে, ততবার কবিগুরুর কবিতা, গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে। এমনটাই বলেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

সোমবার নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৪১তম জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আগামী ৩ থেকে ৫ মার্চ পর্যন্ত নওগাঁ জেলায় ৪১তম রবীন্দ্র সম্মেলন অনুষ্ঠিত হবে।

‘কথা, কবিতা ও গানে রবীন্দ্রনাথ ঠাকুর সামগ্রিকভাবে বাঙালি’র নন্দনতত্ত্বকে তুলে ধরেছেন বিশ্ব দরবারে’ উল্লেখ করেন সাধন চন্দ্র মজুমদার। বলেন, নতুন প্রজন্মের কাছে কবিগুরুর কৃতিত্বের পরিচয় উদ্ভাসিত করতে প্রতিটি জেলায় রবীন্দ্র সম্মেলন আয়োজন করা দরকার।

জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ মেহেদী হাসানের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক, এফবিসিসিআই’র পরিচালক ইকবাল শাহরিয়ার রাসেল এবং নওগাঁ জেলা রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন অনুষ্ঠানে বক্তৃতা করেন।

খাদ্যমন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *