আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে সামরিক অভিযানের প্রতিবাদে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে সুইস ফেডারেল কাউন্সিল। একই ইস্যুতে মস্কোর বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আরোপিত সবশেষ নিষেধাজ্ঞার সাথে সঙ্গতি রেখে এই নিষেধাজ্ঞা দিয়েছে সুইজারল্যান্ড।
স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা আনাদুলু।
ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় মস্কোর বিরুদ্ধে ধারাবাহিক নিষেধাজ্ঞা আরোপ করে আসছে ইইউ। সবশেষ প্যাকেজে অভিযোগ করা হয়, রাশিয়া অব্যাহতভাবে ইউক্রেনের পরিস্থিতি অস্থিতিশীল করছে এবং দেশটির আঞ্চলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব এবং নিরাপত্তাকে উপেক্ষা করছে।
গত বছরের ফেব্রুয়ারির শেষে সুইজারল্যান্ডের তৎকালীন প্রেসিডেন্ট ইগনাজিও ক্যাসিস ঘোষণা করেন, ইউক্রেনে হামলার প্রতিবাদে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ইইউ যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করছে, সেই একই পদক্ষেপ নিচ্ছে তার দেশও।
ইউরোপীয় ইউনিয়ন ও সুইজারল্যান্ডের এই নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার প্রায় ২০০ ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থা রয়েছে। এছাড়া প্রোডাক্ট টেস্টিং, বিজ্ঞাপন, মার্কেট রিসার্চ, মতামত জরিপ পরিচালনা এবং রাশিয়ার সামরিক শিল্পকে সমৃদ্ধ করবে এমন সামরিক সরঞ্জামাদি, নিরাপত্তা সরঞ্জাম, বিভিন্ন পণ্য রফতানি ও অন্যান্য বিষয় এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত।
এছাড়া সুইজারল্যান্ড রাশিয়ার খনি সেক্টরে বিনিয়োগ নিষিদ্ধ এবং আর্মস নিষেধাজ্ঞা জারি করার পরিকল্পনা করছে।
নিষেধাজ্ঞা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply