আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার কসত্রমা শহরে একটি ক্যাফেতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষ্যে ১৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৫জন।
শনিবার স্থানীয় সময় ভোরের দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর: এবিসি নিউজ।
উদ্ধারকর্মীরা সেখান থেকে ২৫০ জনকে উদ্ধার করেছেন। কসত্রমা শহরের মেয়র সেরগেই সিতনিকভ জানান, উদ্ধারকৃতদের মধ্যে ৫ জন দগ্ধ হয়ে আহত হয়েছেন।
ভয়াভহ আগুনে ক্যাফে ভবনটির ছাদ ধসে পড়েছে। সিগারেট ধরানোর গ্যাস লাইটার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
রাজধানী মস্কোর থেকে ৩৪০ কিলোমিটার উত্তরে কসত্রমা শহরের অবস্থান। শহরটিতে ২ লাখ ৭০ হাজার লোকের বসবাস।
অগ্নিকাণ্ড/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply