২০ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): ইউক্রেনে বেশ কয়েকজন রুশ সেনা রাসায়নিক বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
শনিবার রাশিয়ার সংবাদমাধ্যমের আরটির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
কিয়েভের বিরুদ্ধে ‘রাসায়নিক সন্ত্রাসের’ অভিযোগ এনে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই সব সেনাদের কাছ থেকে নেয়া নমুনায় বোটুলিনাম টক্সিন টাইপ বি টক্সিনের উপস্থিতি পাওয়া গেছে।
বিবৃতিতে বলা হয়েছে, জাপোরোজিয়া অঞ্চলের ভাসিলিভকা গ্রামে অবস্থানরত রুশ সেনাদের ৩১ জুলাইয়ের পর ‘গুরুতর বিষক্রিয়ার লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়’।
বিবৃতিতে জানানো হয়, দোনবাস এবং অন্যান্য এলাকায় একের পর এক সামরিক পরাজয়ের পর ‘জেলেনস্কি সরকার রাশিয়ান কর্মী এবং বেসামরিক মানুষের বিরুদ্ধে বিষাক্ত পদার্থ ব্যবহার করে সন্ত্রাসী হামলার অনুমোদন দিয়েছে’।
এদিকে, ওই সেনাদের কাছ থেকে সংগ্রহ করা নমুনা ল্যাবরেটরি পরীক্ষার জন্য রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থায় (ওপিসিডাব্লিউ) পাঠানোর পরিকল্পনা করেছে মস্কো।
যুদ্ধ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply