শরণার্থী নাগরিকদের দেশে না ফেরার আহ্বান ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর ইউক্রেনের যেসব নাগরিক ইউরোপের বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন, তাদের দেশে না ফেরার আহ্বান জানিয়েছে দেশটির সরকার। কিয়েভ বলছে, আসন্ন শীত মৌসুম পর্যন্ত এসব নাগরিকের দেশে ফেরা উচিত হবে না।

সাম্প্রতিক সময়ে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রুশ বাহিনীর হামলার ফলে শীতকালে বিদ্যুৎ অবকাঠামোর ব্যাপক চাপের মুখে পড়ার শঙ্কা করা হচ্ছে। তাই নাগরিকদের দেশে না ফেরার আহ্বান জানাচ্ছে ইউক্রেন সরকার। খবর: বিবিসি।

কিয়েভের পক্ষ থেকে দেশের আশ্রতি নাগরিকদের প্রতি এ আহ্বান জানিয়েছেন ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইরিয়ানা ভেরেশ্চুক। তিনি বলেন, বিদ্যুৎ অবকাঠামো পরিস্থিতি সামলাতে পারবে না। আপনারা দেখছেন রাশিয়া কী করছে। শীতে আমাদের তো বাঁচতে হবে।

ভেরেশ্চুক বলেন, যদিও তিনি চান বসন্তেই বিভিন্ন দেশে থাকা ইউক্রেনের নাগরিকরা দেশে ফিরে আসুক। কিন্তু এখন তাদের দেশে ফিরে আসা উচিত হবে না। কারণ পরিস্থিতি দিন দিন অবনতি ঘটছে।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর এক-তৃতীয়াংশের বেশি ধ্বংস হয়ে গেছে। ইউক্রেনের পুনর্গঠন নিয়ে এক আন্তর্জাতিক সম্মেলনে এ কথা জানান তিনি।

উল্লেখ্য, জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা-ইউএনএইচসিআর হিসাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের ৭৭ লাখ মানুষ দেশ ছিড়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে।

যুদ্ধ/এসকেএম

আরও খবর পড়তেartnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ