শাহ আমানত বিমানবন্দরে দেড় কোটি টাকার সোনাসহ যাত্রী আটক

নিউজ ডেস্ক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কেজি ৮০০ গ্রাম সোনাসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। জব্দ সোনার বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।

শুক্রবার সকালে এই ঘটনা ঘটে। বিমানবন্দর কাস্টমসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক যাত্রীর নাম মোহাম্মদ আলী। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী এলাকায়। তিনি আজ সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে চট্টগ্রামে আসেন।

বিমানবন্দর কাস্টমসের উপকমিশনার মোহাম্মদ আহসান উল্লাহর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমানবন্দরে যাত্রী মোহাম্মদ আলীকে সন্দেহ হয় কাস্টমস কর্মকর্তাদের। পরে তারা এই যাত্রীর ব্যাগেজ কেটে পরীক্ষা করেন। ব্যাগেজে থাকা রাইস কুকার ভেঙে ১ কেজি ৭০০ গ্রাম কাঁচা সোনা (র গোল্ড) পাওয়া যায়। এ ছাড়া তার কাছে ১০০ গ্রাম ওজনের স্বর্ণালংকার পাওয়া যায়। জব্দ করা সোনার বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।

আটক যাত্রী মোহাম্মদ আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানায় বিমানবন্দর কাস্টমস।

বিমানবন্দর/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *