শ্রীলংকার বিশ্বকাপ দলে নেই হাসারাঙ্গা

স্পোর্টস ডেস্ক: আইসিসি বিশ্বকাপের জন্য মঙ্গলবার দল ঘোষণা করেছে শ্রীলংকান ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের জন্য ঘোষিত দলে জায়গা হয়নি লংকান তারকা লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার।

গত মাসে লংকাটন প্রিমিয়ার লিগের প্লে-অফে উরুতে চোট পান হাসারাঙ্গা। সেই চোটের কারণে সবশেষ এশিয়া কাপে খেলতে পারেননি তিনি। একই কারণে বিশ্বকাপ দলেও তার জায়গা হয়নি।

বিশ্বকাপের জন্য শ্রীলংকার ঘোষিত ১৫ সদস্যের দলে অধিঘনায়ক দাসুন শানাকা।

আরও পড়ুন: ১৭১ রানে অলআউট বাংলাদেশ

শ্রীলংকার বিশ্বকাপ দল: দাসুন শানাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস, কুশল পেরেরা, পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দুশান হেমান্থা, দুনিথ ওয়েলালাগে, মাহিশ থিকশানা, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা, লাহিরু কুমারা ও দিলশান মাদুশাঙ্কা।

ক্রিকেট/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ