সংবিধান ও আইনি কাঠামো নির্ভর নির্বাচন চেয়েছে ইইউ

নিউজ ডেস্ক: বাংলাদেশের সংবিধান ও আইনি কাঠামোর ওপর নির্ভর নির্বাচন চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার দুপুরে রাজধানীর হোটেল শেরাটনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল আজকে আওয়ামী লীগের সাথে বৈঠক করেছে। বাংলাদেশে তারা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চান। আমরাও বলেছি- একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগ করবে।

তিনি বলেন, বাংলাদেশের সংবিধান, সার্বভৌমত্ব ও আইনিব্যবস্থার ওপর নির্ভর করে তারা নির্বাচন দেখতে চায়।

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের প্রধান সেলোরি রিকার্ডোর নেতৃত্বে ইইউর আরও চারজন বৈঠকে অংশে নেন।

আরও পড়ুন: জাতীয় পার্টির ‘একদফা’ সুষ্ঠু নির্বাচন

ক্ষমতাসীন দলের পক্ষে বৈঠকে অংশ নেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ, আওয়ামী লীগ নেত্রী শাম্মী আহমেদ, ঢাকা-১৭ আসনের নৌকার প্রার্থী মোহাম্মদ এ আরাফাত, সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম, সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জহির, ডক্টর সেলিম মাহমুদ ও আওয়ামী লীগ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

আওয়ামী লীগ/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ