সংসদ সদস্য মাহমুদ উস সামাদের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

১১ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক): সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ-উস সামাদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহমুদ-উস সামাদ চৌধুরী শেষ নিঃশ্বাস ত্যাগের সংবাদে শোকাহত তথ্যমন্ত্রী প্রয়াতের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তথ্যমন্ত্রী তার শোকবার্তায় বলেন, দেশমাতৃকার সেবা, জনগণের উন্নয়ন ও রাজনীতি অঙ্গণে মাহমুদ-উস সামাদ চৌধুরীর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

তথ্যমন্ত্রী/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *