সার্বিয়ায় কয়লা খনি ধসে আট শ্রমিকের মৃত্যু

২ এপ্রিল ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): মধ্য সার্বিয়ার একটি কয়লা খনি ধসে ৮ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৮ জন।

শুক্রবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে সার্বিয়ার রাজধানী বেলগ্রেড থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত সোকো কয়লা খনিতে এই দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্স ও বার্তা সংস্থা এপি।

বার্তা সংস্থা এপি জানায়, দুর্ঘটনার সময় খনিতে ৪৯ জন শ্রমিক কাজ করছিলেন। আহত ১৮ জনকে দুর্ঘটনাস্থলের পাশের এলাকা আলেক্সিনাকের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন মেডিকেল সেন্টারের প্রধান রোডলজুব জিভাডিনোভিচ।

প্রাথমিকভাবে জানা গেছে, বিশাল ওই কয়লা খনিতে কাজ করার একপর্যায়ে একাংশে ধস নামে। এতে খনির ভেতরে থাকা মিথেন গ্যাস ছড়িয়ে পড়ে এবং শ্রমিকরা আটকে যায়। দুর্ঘটনা থেকে রক্ষা পেতে সাধারণ যে সরঞ্জাম ছিল, তা কাজে আসেনি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে খনি কর্তৃপক্ষ।

এদিকে খনি ধসে ৮ শ্রমিক নিহতের ঘটনায় শনিবার শোক দিবস ঘোষণা করেছে শহর কর্তৃপক্ষ।

সার্বিয়া/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *