সাহাবুদ্দীন আহমদের দাফন সম্পন্ন

২০ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক): রাজধানীর বনানী কবরস্থানে সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের দাফন সম্পন্ন হয়েছে।

রোববার দুপুর ১২টা ১৬ মিনিটে সাহাবুদ্দীন আহমদের দাফন সম্পন্ন হওয়ার কথা জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।

এরআগে গতকাল শনিবার বিকেলে জন্মভূমি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের পেমই গ্রামে নিজ বাড়ির প্রাঙ্গণে সাহাবুদ্দীন আহমদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আজ সকাল ১০টার পর রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আহমেদ মারা গেছেন

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল ১০টা ২৮ মিনিটে শেষনিশ্বাস ত্যাগ করেন সাহাবুদ্দীন আহমদ। তার বয়স হয়েছিল ৯২ বছর। সাবেক এই রাষ্ট্রপতি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।

সাহাবুদ্দীন আহমদ/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *