১৭ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): আফ্রিকার দেশ সুদানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ দারফুরে আরব ও আফ্রিকানদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৭৯ জন।
গত শুক্রবার থেকে এখানে নতুন করে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রদেশটিতে কারফিউ জারি করা হয়েছে। খবর: আরব নিউজের।
দারফুর প্রদেশের রাজধানী জেনেনার প্রধান হাসপাতালের চিকিৎসক সালাহ সালেহ সাংবাদিকদের বলেন, হতাহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে। কারণ অনেকেই হাসপাতালে আসতে পারেছেন না।
আন্তর্জাতিক ত্রাণ সংস্থার কর্মী আল-সাফি আব্দুল্লাহ জানান, ঘটনার সূত্রপাত হয় গত শুক্রবার। ক্রিনডিং আন্তর্জাতিক শরণার্থী শিবিরে এক আরব শরণার্থীকে স্থানীয় একটি বাজারে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
এ ঘটনার জেরে শনিবার স্থানীয়দের সাথে শরণার্থীদের সংঘর্ষ হয়।
সুদান/এসকেএম
















Leave a Reply