সোনার বাংলা গড়তে সোনার মানুষ তৈরী করতে হবে

২ সেপ্টেম্বর ২০২২ (নিউজ ডেস্ক): সোনার বাংলা গড়তে সোনার মানুষ তৈরী করতে হবে। নতুন প্রজন্মকে সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে সু-শিক্ষায় শিক্ষিত করতে হবে। এমনটাই বলেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।

শুক্রবার চাঁদপুর স্টেডিয়ামে বিসিবি কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা গড়বার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ তৈরী করতে হবে। আমাদের নতুন প্রজন্মকে সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে সু-শিক্ষায় শিক্ষিত করতে হবে।

পাশাপাশি সুস্থ দেহ ও মনের বিকাশে খেলা-ধুলা প্রয়োজন উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, খেলা-ধুলার মধ্যে থাকলে নতুন প্রজন্ম অপরাধমূলক কাজ থেকে বিরত থাকবে। এ ক্ষেত্রে আমাদের পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতা করা উচিত।

তিনি বলেন, চাঁদপুরের ক্রিকেটাররা যাতে পুরো বছর ক্রিকেট অনুশীলন করতে পারে সেজন্য মাঠ করার জন্য জায়গার ব্যবস্থা করা হবে। খেলাধুলার ক্ষেত্রে পৃষ্ঠপোষকতার প্রয়োজন বেশি। চাঁদপুরে যেনো এ ধরনের টুর্নামেন্ট সবসময় চলমান থাকে সেজন্য তার পক্ষ থেকে সহযোগিতা থাকবে।

শিক্ষামন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *