সোমালিয়ায় সেনা অভিযান

১৪ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): সোমালিয়ায় সেনা অভিযানে ৪৮ ঘণ্টায় অর্ধশতাধিক আল-শাবাব যোদ্ধা নিহত হয়েছে।

রোববার মধ্য আফ্রিকার দেশ সোমালিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে দেশটির সেনাবাহিনী জানায়, তিনটি অঞ্চলে সাঁড়াশি অভিযানে ওই আল-শাবাব যোদ্ধাদের হত্যা করা হয়েছে। খবর: আনাদোলু।

এতে আরও বলা হয়, সোমালিয়ার মধ্যাঞ্চল হিরাম, মধ্য শাবেলি ও দক্ষিণাঞ্চলীয় প্রদেশ লোয়ার শাবেলিতে ওই অভিযান চালায় সেনাবাহিনী।

কয়েক মাস পরই দেশটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন। নির্বচনকে সামনে রেখেই চলছে সামরিক অভিযান।

সেনা অভিযান/এসকেএম