স্কুলে ছুরি নিয়ে হামলা

২৯ এপ্রিল ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়ানচি প্রদেশে একটি কিন্ডারগার্টেনে ঢুকে ছুরি নিয়ে হামলা করেছে এক যুবক। এ হামলায় দুই শিশু নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে আরও অন্তত ১৬ জন।

বুধবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে গুয়ানচির বেলিয়ু শহরের ওই স্কুলটিতে এ ঘটনা ঘটে। চীনা সরকারি সংবাদমধ্যম সিনহুয়া বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

ঘটনাস্থল থেকে আহত ১৬ শিশুকে উদ্ধার করে বেলিয়ু সিটি পিপলস হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছে শহরটির কতৃপক্ষ।

এদিকে পুলিশ হামলাকারী হিসেবে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। তার পরিচয় কিছু জানায়নি পুলিশ। হামলার উদ্দেশ্য সম্পর্কেও এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

চীন/এসকেএম