হাসপাতালে অভিনেতা আবদুল কাদের

১৬ ডিসেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): গুরুতর অসুস্থ হয়ে চেন্নাইয়ের খ্রিস্টিয়ান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা আবদুল কাদের।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তার পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি।

তিনি জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ আবদুল কাদের। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করে আশানুরূপ ফল পাননি তারা। বাধ্য হয়ে দেশের বাইরে গেছেন। সিঙ্গাপুর যাওয়ার কথা থাকলেও ভিসা জটিলতায় পরিকল্পনা পরিবর্তন করতে হয়েছে তাদের।

জাহিদা ইসলাম জেমির ভাষায়, চেন্নাইয়ে বেশ কিছু পরীক্ষা করানোর পর ডাক্তার বলেছেন, উনার (আবদুল কাদের) প্যানক্রিসের ক্যানসার জটিল রূপ ধারণ করেছে। তারপরই গতকাল (১৫ ডিসেম্বর) তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে এ অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তার নাতনি সিমরিন লুবাবা। তিনি লিখেন, আমার দাদা অভিনেতা আবদুল কাদের বর্তমানে চেন্নাই সিএমসি ভেলোর হসপিটালে চিকিৎসাধীন আছে। আমার দাদার জন্য সবাই দোয়া করবেন, তিনি যেন আমাদের মাঝে আবার সুস্থভাবে ফিরে আসতে পারেন।

বিনোদন/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *