১৮ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ও ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাকিংহাম প্যালেসের পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, অসুস্থতাবোধ করলে মঙ্গলবার সন্ধ্যায় তাকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ভালো বোধ করছেন। শারীরিক বিশ্রাম ও পর্যবেক্ষণের জন্য আরও কয়েক দিন হাসপাতালে থাকতে পারেন ডিউক অব এডিনবার্গ। খবর: বিবিসি।
লকডাউনের সময় উইন্ডসোর ক্যাসলে সামাজিক দূরত্ব বজায় রেখে বাসবাস করেছেন ৯৪ বছর বয়সী রানি ও ৯৯ বছর বয়সী প্রিন্স ফিলিপ। বয়সের কারণে তারা করোনা মহামারীর সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছেন।
প্যালেস কর্তৃপক্ষ গত মাসেই জানিয়েছিল, রানী এলিজাবেথ এবং প্রিন্স ফিলিপ কোভিড-১৯ এর টিকা নিয়েছেন।
প্রিন্স ফিলিপক/এসকেএম
















Leave a Reply