হিন্দি গানের মডেল হলেন দীঘি

৩০ আগস্ট ২০২১ (বিনোদন ডেস্ক): মিউজিক ভিডিওর মডেল হলেন শিশুশিল্পী থেকে নায়িকা হওয়া আলোচিত অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। তবে কোনও বাংলা গানের নয়, তিনি মডেল হয়েছেন একটি হিন্দি গানের ভিডিওতে। গানটি প্রকাশিত হবে ভারতের বিখ্যাত প্রতিষ্ঠান টি সিরিজের ব্যানারে।

গানের শিরোনাম ‘হোটো পে নাম তেরা’। সুদীপ কুমার দীপের লেখা গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ন্যানসি ও প্রেম। গত ২৭ আগস্ট এর ভিডিও নির্মিত হয়েছে মানিকগঞ্জের ফিল্ম ভ্যালিতে। ভিডিওর নির্মাতা ইভান মনোয়ার।

ভিডিওতে দীঘির বিপরীতে মডেল হয়েছেন ফারহান খান রিও।

জানা গেছে, শুটিং ও সম্পাদনা শেষে চলতি বছরই গানটি প্রকাশ পাবে। হিন্দির পাশাপাশি বাংলা ভাষায়ও গানটি মুক্তি পাবে দেশের একটি ইউটিউব চ্যানেলে।

আরও পড়ুন: দীঘির বিরুদ্ধে মামলা

হিন্দি গানের মিউজিক ভিডিওতে মডেল হতে পেরে উচ্ছ্বসিত দীঘি। বললেন, এটা আমার জন্য এটা নতুন অভিজ্ঞতা। ন্যানসি আপা তো আমার প্রিয় শিল্পী। তার প্রথম হিন্দি গানে মডেল হয়ে ভালো লাগছে। তাছাড়া এত বড় প্রতিষ্ঠান থেকে গানটি প্রকাশিত হবে, এটাও আনন্দের ব্যাপার।

দীঘি/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *