আন্তর্জাতিক ডেস্ক: ভারতের হিমাচল প্রদেশের কুলুতে বাস খাদে পড়ে সাত পর্যটক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন আইআইটির ছাত্র বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
রোববার সন্ধ্যায় একটি গাড়ি বানজার মহকুমার ঘিয়াঘির কাছে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
বানজারের বিজেপি বিধায়ক সুরেন্দর শৌরি রোববার মধ্যরাতে ফেসবুক লাইভে করে জানান, নিহতরা রাজস্থান, মধ্যপ্রদেশ, হরিয়ানা এবং দিল্লিসহ বিভিন্ন রাজ্যের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ পর্যটক ঘটনাস্থলেই মারা যান। আর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে আরও দুজন মারা যান। নিহতদের মধ্যে উত্তরপ্রদেশের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি বারাণসীর তিনজন ছাত্র রয়েছে।
কুলুর পুলিশ সুপার গুরদেব শর্মা জানিয়েছেন, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, চালকসহ গাড়িতে ১৭ যাত্রী ছিলেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ, হোমগার্ড ও স্থানীয় প্রশাসনের সদস্যরা।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply