হেলিকপ্টার বিধ্বস্ত

২২ সেপ্টেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): পাকিস্তানে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হয়েছেন।

বুধবার পেশোয়ার থেকে ৩০ মাইল দূরে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী মারদান জেলায় এই ঘটনা ঘটে। খবর: আনাদোলু।

পাকিস্তান বিমান বাহিনী ( পিএএফ) এক বিবৃতিতে জানিয়েছে, রুটিন প্রশিক্ষণ কর্মসূচি চলাকালীন এই ঘটনা ঘটে। তবে বিমান বাহিনী হেলিকপ্টার বিধ্বস্তের কারণ জানায়নি। ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে বলে বিবৃতিতে জানানও হয়।

এর আগে মঙ্গলবার ভারতশাসিত জম্মুকাশ্মীরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ভারতের দুই পাইলট নিহত হয়। ভারত সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, প্রশিক্ষণ চলাকালীন সময়ে এই দুর্ঘটনায় মেজর এবং ক্যাপ্টেন দুই কর্মকর্তা নিহত হন। তবে কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় তাৎক্ষণিক সেই তথ্য জানানও হয়নি।

হেলিকপ্টার বিধ্বস্ত/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *