হোটেল থেকে পপ গায়িকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক: হোটেল রুম থেকে দক্ষিণ কোরিয়ার পপ গায়িকা হাইসুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৩ মে ২৯ বছর বয়সী এ গায়িকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। এসময় রুম থেকে একটি সুইসাইড নোট উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

১৩ মে হাইসুর মরদেহ হোটেল রুমে প্রথম দেখে হোটেল কর্তৃপক্ষ। কিন্তু সেসময় পরিচয় গোপন রাখে তারা। হোটেল কক্ষ থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোট প্রকাশ করেনি তারা। তবে স্থানীয় পুলিশের দাবি, সুইসাইড নোটে খারাপ কিছু লেখা ছিল না।

১৯৯৩ সালে জন্ম নেয়া হাইসু ২০১৯ সালে ‘মাই লাইফ আই উইল’ অ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে গানের দুনিয়ায় আত্মপ্রকাশ করেন হাইসু। পরবর্তীতে ‘হ্যাং আউট উইথ ইউ, দ্য ট্রট শো, এএম প্লাজা, গেয়ো স্টেজ’সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন তিনি।

আগামী ২০ মে জেওলাবুক ডোর ওয়ানচু গুনে ‘গোয়ানজুমিয়ন পিপলস ডে’ অনুষ্ঠানে গান গাওয়ার কথা ছিল হাইসুর। কিন্তু এর বেশ কয়েক দিন আগে আত্মহত্যা করলেও তদন্তের জন্য খবর প্রকাশ্যে আসতে দেয়নি পুলিশ। খবর: হিন্দুস্তান টাইমস।

দক্ষিণ কোরিয়া/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ