নিউজ ডেস্ক: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
বুধবার প্রকাশিত এনটিআরসিএ সদস্য (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) এবিএম শওকত ইকবাল শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৮ হাজার ৩৯০টি শূন্য পদে শিক্ষক নিয়োগ দেয়া হবে।
এর আগে দেশের বেসরকারি এসব শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একসাথে এত বেশি শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি দেয়া হয়নি।
সবশেষ গত বছরের ৩০ মার্চ ৫৪ হাজার ৩০৪টি শূন্য পদের জন্য তৃতীয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এনটিআরসিএ।
শিক্ষক নিয়োগ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply