আট দেশ থেকে ফ্লাইট আসায় নিষেধাজ্ঞা

০৫ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): করোনা সংক্রমণ ঊর্ধ্বগতি থাকায় অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধের পাশাপাশি কোভিড-১৯ সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা আটটি দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

সোমবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) দুটি নির্দেশনায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের বিষয়ে এই নিষেধাজ্ঞা দেয়।

নিষেধাজ্ঞা থাকা দেশগুলো হলো, ভারত, নেপাল, বতসোয়ানা, মঙ্গোলিয়া, নামিবিয়া, পানামা, দক্ষিণ আফ্রিকা ও তিউনিশিয়া।

বাংলাদেশি নাগরিক ও প্রবাসী কর্মী যারা ১৫ দিনের মধ্যে এই দেশগুলো ভ্রমণ করেছেন, তারা বিশেষ ব্যবস্থায় দেশে ফিরলেও তাদের বাধ্যতামূলকভাবে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

বেবিচক/এসকেএম